বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি

পেট ও কোমরের মেদ কমানোর উপায় কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২২ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মেদ কমানো নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। নানাজন নানা প্রচেষ্টার পরেও মেদ কমাতে সফল হন না। এমনই নাছোড়বান্দা এই সমস্যা যে একবার দেখা দিলে আর যেতে চায় না। ওজন কমানো আর মেদ কমানো কিন্তু এক কথা নয়। অনেকে ওজন কমাতে সক্ষম হলেও মেদ থেকে যায় আগের মতোই। এক্ষেত্রে হাল ছেড়ে দেওয়া চলবে না। বরং এমন সব উপায় বেছে নিতে হবে যায় ব্যয়বহুল কিংবা ক্ষতিকর নয়। বাড়িতে বসেই পেট ও কোমরের মেদ কমানোর কিছু উপায় মেনে চলতে পারেন। তাই চলুন জেনে নেওয়া যাক পেট ও কোমরের মেদ কমানোর সহজ উপায়- 

আরো পড়ুন : অফিসে ডায়েট করবেন কীভাবে?

পেট ও কোমরের মেদ কমাতে খান শাক-সবজি 

আপনার খাবারের তালিকার দিকে খেয়াল করুন। সেখান থেকে সব ধরনের ফাস্টফুড, জাঙ্কফুড বিদায় দিয়ে তার বদলে টাটকা শাক-সবজি খাওয়ার অভ্যাস করুন। খাবারের থালায় অল্প ভাত কিংবা রুটির সঙ্গে প্রচুর শাক-সবজি খান। এতে আপনার শরীরের বাড়তি মেদ ঝরানো অনেকটাই সহজ হবে।

মেদ কমাতে খান প্রোটিনযুক্ত খাবার 

কেবল শাক-সবজিই নয়, বরং খেতে হবে সুষম খাবার। তাই খাবারের তালিকায় রাখতে হবে পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবারও। তবে ফ্যাটযুক্ত খাবার বাদ দিতে হবে। প্রোটিনযুক্ত খাবার খাওয়ার ফলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখবে। এতে বারবার খাওয়ার ইচ্ছা হবে না এবং বাড়তি খাওয়ার ফলে বাড়তি মেদেরও ভয় থাকবে না।

পেটের মেদ কমাতে খান খালি পেটে লেবুপানি

সকালে ঘুম থেকে উঠে কোনো না কোনো স্বাস্থ্যকর পানীয় পান করুন। এটি আপনার দিনের শুরুটা সতেজ করে দেবে। আপনার যদি বাড়তি মেদ ঝরানোর লক্ষ্য থাকে তাহলে সকালে খালি পেটে লেবুপানি পান করতে পারেন। এই পানীয় মেটাবলিজম ঠিক রাখতে এবং মেদ ঝরাতে দারুণ কাজ করে।

কোমরের মেদ কমাতে হাঁটতে হবে প্রতিদিন

মেদ ঝরাতে চাইলে হাঁটার বিকল্প নেই। তবে অনিয়মিত নয়, হাঁটতে হবে নিয়মিত। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কিছুক্ষণ হাঁটুন। দিনে অন্তত ১৫ মিনিট হাঁটার চেষ্টা করুন। এর বেশি হাঁটতে পারলে আরও ভালো। এভাবে নিয়মিত করলে দেখবেন আপনার বাড়তি মেদ ঝরানো অনেকটাই সহজ হয়ে যাবে।

এস/ আই.কে.জে/

পেট ও কোমরের মেদ কমানোর উপায় মহিলাদের পেটের মেদ কমানোর উপায় পেটের চর্বি কমানোর সহজ উপায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

🕒 প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250